[ দেশজুড়ে ]
লোহাগড়ায় ২ হাজার ৫০০ ইয়াবাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আলামুন্সির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, লোহাগড়া উপজেলার দোপাদহ গ্রামের মো. আজিম শেখ (২৩) ও মো. ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উত্তর ধানকুড়া গ্রামের মো. জাকির শেখ (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আলামুন্সির মোড়ে অবস্থান নেয় লোহাগড়া থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!