বাঙালি চরিত্র বিশ্লেষণ! ব্রিটিশ প্রশাসনের গোপন রিপোর্ট!!
- - বাঙালির মধ্যে জনকল্যাণমূলক মনোভাব একেবারেই নেই!
- - বাঙালির মধ্যে একে অন্যের ক্ষতি করার এক সহজাত প্রবৃত্তি রয়েছে
- - সম্পত্তির লোভে পরিবারের আপনজনদের সাথে বিবাদে জড়ানো প্রচলিত এক চিত্র
- - যুবক থেকে বৃদ্ধ সবার মধ্যেই ছল-চাতুরীর প্রবণতা প্রবল
বাংগালীর চরিত্র যে কি বিচিত্র তা আমরা বাংগালীরা সবাই জানি, বুঝি ও মানি। আমাদের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য আমাদেরকে এমন বিচিত্র চরিত্রের মানুষ বানিয়েছে কিনা জানি না। আলেকজেন্ডার দি গ্রেট বাংলাদেশের পরিবেশের এই বৈচিত্র্য দেখেই বলেছিলেন, ' সেলুকাস, কি বিচিত্র এই দেশ!
এই দেশের মানুষেরাও এমন বিচিত্র স্বভাবের হবে। এই দেশে থাকা যাবে না'- এমন ধরণের কথা। যাহোক, আসুন, শুনি, বাংগালী চরিত্র নিয়ে ১০০ বছর ভারতবর্ষ স্বাধীন করা ব্রিটিশ শাসকদের বিশ্লেষণ।
১৭৮৪ সাল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তখন পাকাপোক্ত হচ্ছে। সেই সময়ে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল স্যার জন শোর বাঙালির চরিত্র নিয়ে একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন লন্ডনে। তার সেই পর্যবেক্ষণে বলা হয়েছিল,
☞ বাঙালির মধ্যে জনকল্যাণমূলক মনোভাব একেবারেই নেই।
☞ যেখানে মিথ্যে বললে সামান্য সুবিধাও পাওয়া যায়, সেখানে অনর্গল মিথ্যে বলতে এদের একটুও বাধে না।
☞ বাঙালি মনে করে চালাকি আর কূটকৌশলী হলো আসল জ্ঞান।লোক ঠকানো আর ফাঁকি দেওয়াকে তারা এক ধরনের গুণ বলে মনে করে।
জন শোরের প্রায় এক দশক পর ১৭৯২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান চার্লস গ্রান্ট তার ২০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে লেখেন যে,
☞ বাঙালির মধ্যে সততা আর বিশ্বস্ততার বড়ই অভাব।
☞ জীবনের সর্বক্ষেত্রেই চলছে প্রবঞ্চনা আর জালিয়াতি।
☞ বাঙালির মধ্যে একে অন্যের ক্ষতি করার এক সহজাত প্রবৃত্তি রয়েছে।
☞ এমনকি সম্পত্তির লোভে পরিবারের আপনজনদের সাথে বিবাদে জড়ানো বাঙালির ঘরে ঘরে প্রচলিত এক চিত্র।
☞ চার্লস গ্রান্ট আরো বলেছিলেন, শুধু আইন প্রয়োগ করে এই চরিত্রগত দুর্নীতি নির্মূল করা প্রায় অসম্ভব।
১৮০১ সালে লর্ড ওয়েলেসলি বাংলার বিভিন্ন জেলার বিচারক ও ম্যাজিস্ট্রেটদের কাছে মানুষের নৈতিক চরিত্র সম্পর্কে জানতে চান।
☞ যশোরের বিচারক লিখেছিলেন, পুলিশবাহিনীর সাথে চোর-ডাকাতদের গোপন আঁতাত রয়েছে। সাক্ষীরা ভয়ে আদালতে আসতে চায় না, কারণ সাক্ষ্য দিলে খুনের ভয় থাকে।
☞ বরিশালের বিচারকের মতে, এই জেলার উচ্চবিত্তদের মধ্যে হেন কোনো জালিয়াতি নেই যা দেখা যায় না। আর নিম্নবিত্তের মধ্যে ডাকাতি আর খুনের প্রবণতা বেশি। নৈতিক শিক্ষা দিয়ে এদের ভালো করা অসম্ভব। কেবল কঠোর শাস্তির ভয়ই এদের সংযত রাখতে পারে।
☞ রাজশাহী আর কুমিল্লার বিচারকদের মতে, যুবক থেকে বৃদ্ধ সবার মধ্যেই ছল-চাতুরীর প্রবণতা প্রবল। বাল্যকালের নীতিশিক্ষার অভাব এবং ভোগবিলাসের প্রতি অতিরিক্ত আসক্তি এই নৈতিক অবক্ষয়ের কারণ।
☞ রংপুর আর ঢাকার বিচারকদের মতে, এখানকার মানুষ জালিয়াতি আর ফাঁকিবাজিকে বীরত্বের কাজ মনে করে। ধনাঢ্য ব্যক্তিরা মূলত ভোগবিলাসী ও লম্পট প্রকৃতির।
অনেকে মনে করে, ব্রিটিশরা হয়তো আমাদের হেয় করার জন্যই এসব লিখেছে। কিন্তু বাস্তবতা হলো, এসব কোনো জনসভার বক্তৃতার জন্য ছিল না। এগুলো ছিল প্রশাসনের অভ্যন্তরীণ গোপন রিপোর্ট, যাতে কর্মকর্তারা এদেশের মানুষকে বুঝে কাজ করতে পারেন।
তাই আজ বাঙালীদের এই অভ্যাসগুলো কোনো নতুন অভ্যাস নয়। এগুলো বংশগত অভ্যাস। প্রজন্মের পর প্রজন্ম আমরা আমাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যে বহন করে চলেছি। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমরা যদি আমাদের রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবি, সামরিক-বেসামরিক আমলা, ব্যবসায়ী শ্রেণীর মানুষের দিকে তাকাই তাহলে এই চারিত্রিক বৈশিষ্ট্যের বাইরে ভালো মানুষ আমরা কমই পাবো।
আসলে এসবই আমাদের বাংগালী চরিত্রের কমন বৈশিষ্ট্য। এই কমন বৈশিষ্ট্য ছাড়াও যে ভালো বৈশিষ্ট্যের বাংগালী কম হলেও যে একেবারে নেই তা নয়। এমনকি ভালো মানুষের মধ্যেও এই কমন বৈশিষ্ট্যও কম-বেশি রয়েছে। বাংগালী চরিত্রের এই কমন বৈশিষ্ট্যের কারণে বাংগালীরা বার বার বিপথগামী হয়। বারবার স্বাধীন হয়েও বারবার স্বাধীনতা হারায়। খুব বেশীদিন বাংগালীরা এক থাকতে পারে না।
বাঙলীদের এই বৈশিষ্ট্যকেই কাজে লাগিয়ে বৃটিশরা 'ডিভাইল এন্ড পলিসি' গ্রহণ করে ১০০ বছর ভারতবর্ষে শাসন করে গেছে। পাকিস্তানিরা করে গেছে পঁচিশ বছর। আর স্বাধীন দেশের দেশী শাসকরাও একই নীতিতে অপশাসন করে যাচ্ছে। বিভিন্ন পরাশক্তি দেশীয় দালালদের মাধ্যমে দেশকে পরোক্ষভাবে তাদের অধীনস্হ করে রাখছে।
- ★ Rafiqul Islam এর সৌজন্যে প্রাপ্ত Shariful Islam Raju এর পোস্ট অবলম্বনে।