জয়পুরহাটে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভা
জয়পুরহাটে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল, স্বাভাবিক ও জোরদার রাখার ওপর বিশেষ তাগিদ দেন।