ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়া পাইলট স্কুলের নির্বাচনী পরীক্ষায় পাস ৮০ শতাংশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১৪ নভেম্বর ২০২৬
লোহাগড়া পাইলট স্কুলের নির্বাচনী পরীক্ষায় পাস ৮০ শতাংশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ ফল প্রকাশ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মহসীন আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, ইতনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক পলাশ কুমার সরকার ও মো. রাখী বিল্লাহ এবং বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মুন্সী জাহিদুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ললিত মোহন মণ্ডল, বিএম মাজহারুল ইসলাম, লাখী রানী সাহা, মো. মতিউর রহমান, মো. ফরিদুল ইসলাম, শাহ আলম, মো. মাছুদুর রহমান, মঞ্জুয়ারা পারভীন, সাধনা রানী বিশ্বাস, রেবেকা সুলতানা ও গুলশানারা কিয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান স্বাগত বক্তব্য দেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর সাধারণ শাখায় ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯০ জন। এ শাখায় পাসের হার ৮০ শতাংশ। অন্যদিকে, কারিগরি শাখায় ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৮ জন। এ শাখায় পাসের হার ৪৬ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!