ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে হারানো ও চুরি হওয়া ৩৬ মোবাইল উদ্ধার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২ নভেম্বর ২০২৬
নড়াইলে হারানো ও চুরি হওয়া ৩৬ মোবাইল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে উদ্ধার করা ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করা হয়েছে। নড়াইল জেলার চারটি থানার বিভিন্ন এলাকা থেকে ফোনগুলো উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।

এ কাজে উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকেরা। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আলাউদ্দীনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!