ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১ নভেম্বর ২০২৬
নড়াইলে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জিহাদুল মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মাইজপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিহাদুল মোল্যা সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আকরাম মোল্যার ছেলে।

পুলিশ জানায়, নাশকতার মামলার আসামি জিহাদুল মোল্যাকে গ্রেফতারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালায়। অভিযানে তাকে মাইজপাড়া বাজার থেকে আটক করে থানায় নেওয়া হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় যুবলীগের এই নেতা ও ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!