ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২ নভেম্বর ২০২৬
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাশের এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। পরে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মহছনিয়াকাটা এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমদ নিহত হয়েছেন। তিনি তাঁর এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!