ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত সফরে জাতীয় দলের ক্যাম্প শুরু ২৫ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ৬ অক্টোবর ২০১৯
ভারত সফরে জাতীয় দলের ক্যাম্প শুরু ২৫ অক্টোবর
ছবি : সংগৃহীত

আফগানিস্তান সিরিজ শেষ করেই ভারত সফরের দিকে তাকিয়ে টাইগাররা। আগামী ২৫ অক্টোবর থেকে ভারত সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানান।

শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘এটা আমাদের কঠিন সফর হবে এবং তার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এটা মাথায় রেখেই কিন্তু আমরা দুইবার দল পাঠিয়েছি ভারতে। ২৫ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে আমাদের।’

ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই সফরের জন্য টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট লিগে দুই রাউন্ড খেলবেন। টেস্ট দলের ক্রিকেটাররা খেলবেন তিন রাউন্ড।

Advertisement

ডেইলি বাংলাদেশ/আরএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!