ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পল্টন-গুলিস্তান সড়ক-ফুটপাত দখলমুক্তে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পল্টন-গুলিস্তান সড়ক-ফুটপাত দখলমুক্তে অভিযান
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান চলছে

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় পল্টন থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু হয়। এ সময় হকারমুক্ত মূল সড়ক পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

Advertisement

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় দখলমুক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!