ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ
সংগ্রহীত ছবি

গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের পাশাপাশি ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা সংক্রান্ত ধারা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Advertisement

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীর ওপর পড়ছে। নদীদূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বুড়িগঙ্গা নদীকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। এতে প্রতিবছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!