ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ১১ নভেম্বর ২০২৬
কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরী এলাকায় মাদক ব্যবসায়ী সন্দেহে শফিক (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাঁর কাছ থেকে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

আটক শফিক মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,শফিক ভৈরব থেকে ইয়াবা নিয়ে মদন নিজ এলাকায় যাচ্ছিল।পরে এলাকাবাসী সন্দেহজনক অবস্থায় শফিককে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে পাঁচটি জিপার (প্যাকেট) পাওয়া যায়। (১১৫+১৯৫+১৩৫+১৮৫+১৬০) মোট ৭৯০ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে স্থানীয় জনতা আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন,এ বিষয়ে পরতর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!