ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় গাভী পালন বিষয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১১ নভেম্বর ২০২৬
লোহাগড়ায় গাভী পালন বিষয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও গাভী পালনে কৃষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উপজেলার ৫০ জন সুবিধাভোগী কৃষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক (পিডি) ও যুগ্ম নিবন্ধক মোহাম্মদ তোফায়েল আহম্মদ।

প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের পাঠদান করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ তোফায়েল আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়।

দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেবেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, চিকিৎসক খায়রুল আলম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়।

প্রকল্পের আওতায় আয়োজিত এ রিফ্রেশার্স প্রশিক্ষণে গাভী পালন, দুগ্ধ উৎপাদন ও সংশ্লিষ্ট বিষয়ে কৃষকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!