ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১১ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
তজুমদ্দিনে গ্রেফতারকৃত ছাত্রলীগের ৩ নেতা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ব্যাপক নৈরাজ্য করতে পারে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রলীগের সভাপতি মো. রবিন ও বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!