ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে ইউএনওর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৭ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে ইউএনওর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালা করেন ইউএনও মো. বনি আমিন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিনের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পরিষদ চত্ত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ময়লা-আবর্জনা অপসারণ, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউএনও মো. বনি আমিন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম শর্ত। তজুমদ্দিনকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, সমবায় কর্মকর্তা আবু আব্দুল্যাহ মো. রোমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দেসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!