ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ৭ নভেম্বর ২০২৬
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আলোচনা সভায় বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মো. রেহবার দারাজ। ছবি: ডেইলি বাংলাদেশ

লোহাগড়া সরকারি আদর্শ কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের মতিউর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. রেহবার দারাজ।

কলেজের গণিত বিভাগের প্রভাষক মোসা. রাবেয়া সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বাঁধন কুমার ঘোষ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম এম তারিকুল আলম, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসিফ আরাফাত, কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর শিকদার এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোসা. মেঘলা খানম ও মোসা. ফারহানা খানম।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায়, কামরুন্নাহার লিনা, খাঁন আমিরুল ইসলাম, তাপসী হাজরা, শাহানা সুলতানা, মরিয়ম বেগম ও মোসা. মাওওয়ারা খানমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মো. রেহবার দারাজ জাতীয় পতাকা উত্তোলন করেন।

আলোচনা সভা শেষে কলেজ মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!