ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ সংযোগ ]

নড়াইলে দুই দিনব্যাপী নারী নৌকা বাইচ ও সাংস্কৃতিক উৎসব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ৫ নভেম্বর ২০২৬
নড়াইলে দুই দিনব্যাপী নারী নৌকা বাইচ ও সাংস্কৃতিক উৎসব
ফাইল ছবি

নদীমাতৃক বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, নদীকেন্দ্রিক ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার লক্ষ্যে নড়াইলে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প ২০২৬’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আগামী ৬ ও ৭ নভেম্বর নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী এগারোখান জনপদের কাজলা নদীর তীরে এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নারী নৌকা বাইচের পাশাপাশি থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিন ৬ নভেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক), গ্রেড-২ (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার।

উৎসবের দ্বিতীয় দিন ৭ নভেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি ও মিজ মাহমুদা হাবিবা, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল্লাহ্ হারুন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মো. গনী উল আজম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!