ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ী জামায়াতের নতুন আমীর আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১১ নভেম্বর ২০২৬
নালিতাবাড়ী জামায়াতের নতুন আমীর আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী
আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী। ছবি: ডেইলি বাংলাদেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা আফসার উদ্দিন পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন। আর উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ রব্বানী।

বুধবার (১১ নভেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দায় জামায়াতের দলীয় কার্যালয়ে রুকনদের গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিনকে শপথবাক্য পাঠ করান শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

এদিকে, রুকনদের গোপন ভোটে সাত সদস্যের উপজেলা শূরা পরিষদ গঠনের কথা বলা হলেও ঘোষিত তালিকায় নয়জনের নাম রয়েছে। তারা হলেন আরিফ রব্বানী, মাওলানা সাইদুল হক, রুহুল আমীন, দীন মোহাম্মদ মাস্টার, আব্দুল্লাহ আবু সামিত, হেলাল উদ্দিন, আব্দুল মোমেন, আজগর আলী ও আইয়ুব আলী। পরে নবনির্বাচিত শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন।

নির্বাচনে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন পরিচালক ডা. হাসানুজ্জামান ও রাশেদ বিন কামাল।

দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!