বাবরের রোগমুক্তি কামনায় মদনে দোয়া মাহফিল
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় মদনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ, বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, মসজিদের মুসল্লি ও সর্বস্তরের জনগণ।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফল হওয়া, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় উপস্থিত সবাই তার জন্য দেশবাসীর কাছেও দোয়া চান।
উল্লেখ্য, মেরুদণ্ডের জটিল সমস্যার কারণে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। সেখানে আজ বুধবার তার মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে গত রোববার (৮ নভেম্বর) তিনি নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী জানান, দীর্ঘ কারাবাসের পর থেকে লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট, মেরুদণ্ডে তীব্র ব্যথা ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন।