লোহাগড়ায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত
নড়াইলের লোহাগড়ায় ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড বাংলাদেশ, নড়াইল অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মহসীন আলী।
এতে বক্তব্য দেন রুম টু রিড বাংলাদেশের নড়াইল অফিসের প্রোগ্রাম অফিসার তাহমিনা তৈয়ব, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার, সিনিয়র শিক্ষক সাধনা রানী বিশ্বাস ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস ছালাম, ললিত মোহন মন্ডল ও লাখী রানী সাহা এবং সহকারী শিক্ষক পলাশ কুমার সরকার, মো. রাখী বিল্লাহ ও মো. মতিউর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।