ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

শহর দেয় আধুনিকতার গতি, আর গ্রাম দেয় প্রকৃতির প্রশান্তি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শহর দেয় আধুনিকতার গতি, আর গ্রাম দেয় প্রকৃতির প্রশান্তি
গ্রাম শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি মানুষের হৃদয়ের বিশ্রামস্থল। প্রকৃতি, সম্পর্ক, শান্তি ও সরলতার সংমিশ্রণে গঠিত গ্রামের পরিবেশ সত্যিই শহরের তুলনায় শ্রেষ্ঠ। তাই আজও মানুষ ক্লান্ত শহুরে জীবন থেকে মুক্তি খুঁজতে ফিরে যায় সেই চিরচেনা গ্রামের কোলে—যেখানে

শহরের মানুষগুলো অনেকটাই প্রযুক্তির উপর নির্ভরশীল। তারা তাদের জীবনটাকে পুরোপুরি প্রযুক্তির উপর ছেড়ে দিয়েছে। আর অন্যদিকে গ্রামের মানুষগুলো প্রকৃতির উপর এবং তাদের নিজস্ব রীতি নীতির উপর নির্ভরশীল। গ্রামের মানুষগুলো অনেকটা সহজ সরল তবে কিছু কিছু ক্ষেত্রে তারা অনেকটা প্যাচাল।

আর অন্যদিকে শহরের মানুষগুলো অনেকটা জটিল ধরনের আর সবসময় নিজের স্বার্থে মগ্ন থাকে এবং নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। শহরের মানুষগুলোর মধ্যে পাড়া প্রতিবেশীদের প্রতি যে দায়িত্ব গুলো রয়েছে সেগুলো তেমন একটি পালন করা হয় না। তবে গ্রামের মানুষ গুলোর মধ্যে পাড়া-প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার ব্যাপারটি ব্যাপক এখনো প্রচলন রয়েছে। আর গ্রাম এবং শহরের মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে মানুষের জীবন যাত্রার মান।

কোলাহল মুক্ত এবং প্রাকৃতিক সুবাতাসে জীবন সুন্দর করে কাটাতে চাইলে গ্রামের বিকল্প হয়না । গ্রামের বাজারে পাওয়া যায় ফরমালিন মুক্ত শাকসবজি , ফলমূল ইত্যাদি । যেগুলো পাওয়া যায় কম দামে । গ্রামে সন্ধ্যাবেলার পাখিদের কলতানি সত্যিই মনমুগ্ধকর । স্বল্প আয়ের মানুষ গুলো খুব ভালভাবেই তাদের জীবন অতিবাহিত করতে পারে এই সুন্দর গ্রামেই । গ্রামে আছে চারিদিকে গাছ গাছালীতে ভরা । যার কারনে সজিব নিঃশ্বাস পাওয়া যায় । কিন্তু কিছু সমেস্যা রয়েছে যেগুলো আসলে কৃত্রিম সঙ্কট ছাড়া কিছু নয়।

অন্যদিকে শহরে চারিদিকে শব্দ দূষণে মানুষ অতিষ্ঠ। চারিদেকে যেন গাড়ির হর্ন বেজে চলেছে অবিরত । কোথাও শান্তি নেই। শাকসবজি কিনতে গেলে ভেজাল , বা ফরমালিন যুক্ত , দাম অনেক বেশি । আধুনিক সুযোগ সুবিধা পাওয়া গেলেও এখানকার জীবন যাত্রায় সবাই যেন অতিষ্ঠ । কিন্তু জীবনের তাকীদে অনেক কেই গ্রাম ছেড়ে চলে আসতে হয় শহরে । খাপ খায়ে নিতে হয় সবাই কে । বিশেষ করে ঢাকা শহরে যানজটে মানুষ আজ দিশেহারা । কে কখন তার গন্তব্যে পৌছাবে তা কেও জানে না । সবাইকে ২ বা ৩ ঘণ্টা হাতে রেখে তার গন্তব্যে যাত্রা করে । এভাবে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা মানুষের অপচয় হয় । বসবাসের অনুপযুক্ততায় এই শহর বিশ্বের ২য় নম্বারে অবস্থান করছে ।

Advertisement

🏔️ গ্রামের পরিবেশ শহরের তুলনায় কেন সবসময় ভালো...🤷‍♂️🤷‍♂️🤷‍♂️ 🔸 গ্রাম  ও শহর—দুটি ভৌগোলিক পরিসর হলেও তাদের জীবনধারা, পরিবেশ ও সামাজিক রূপ ...
শহর বনাম গ্রাম—পার্থক্য শুধু জায়গায় নয়, জীবনযাপনেও!

শহরের ব্যস্ততা আর গ্রামের শান্তি—দুটো জীবনই যেন দুই ভিন্ন গল্প।
একদিকে আধুনিক সুযোগ-সুবিধা, দ্রুতগতি ও কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ; অন্যদিকে সবুজ প্রকৃতি, নির্মল পরিবেশ ও 
তুলনামূলক শান্ত জীবন। 

শহরের জীবন
- শিক্ষা ও চিকিৎসার সুযোগ বেশি
- চাকরি, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত
- উন্নত যোগাযোগ ও আধুনিক প্রযুক্তির সুবিধা
- যানজট, শব্দ ও দূষণ তুলনামূলক বেশি
- জীবনযাত্রার খরচও বেশি হতে পারে

 গ্রামের জীবন
- সবুজ প্রকৃতি ও খোলা পরিবেশ
- তুলনামূলক শান্ত ও নিরিবিলি জীবন
- কৃষি ও প্রাকৃতিক সম্পদের সঙ্গে ঘনিষ্ঠতা
- জীবনযাত্রার খরচ তুলনামূলক কম হতে পারে
- কিছু ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের সুযোগ সীমিত

গ্রামের তুলনায় শহরের শিশুরা বেঁটে কেন? বিশেষজ্ঞরা জানালেন চাঞ্চল্যকর তথ্য
প্রায়শই শোনা যায়, গ্রামের লোকজনের শরীর-স্বাস্থ্য ভালো থাকে। বেশি ফিট থাকে শরীর। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের নেতৃত্বে বৈজ্ঞানিক জার্নাল নেচারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গ্রামে বসবাসকারী শিশুদের তুলনায় শহরে বসবাসকারী শিশুদের বেড়ে ওঠার মান কম। কম হচ্ছে উচ্চতাও।

গবেষণায় দেখা গেছে, গ্রামে বসবাসকারী শিশুরা শহরে বসবাসকারী শিশুদের তুলনায় বেশি স্বাস্থ্যবান। সবচেয়ে বড় কথা হল তাদের উচ্চতা শহরের শিশুদের চেয়ে বেশি। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণায় দেখা গেছে শহর ও গ্রামে বসবাসকারী শিশুদের উচ্চতা ও ওজনে অনেক পার্থক্য রয়েছে। এ বিষয়ে তথ্য দিতে গিয়ে স্যার গঙ্গারামের বায়োট্রিক সার্জন ডা. মুকুন্দ খৈতান বলেন, আসলে শহর ও গ্রামের শিশুদের জীবনযাত্রায় অনেক পার্থক্য রয়েছে। এমনকি শহরগুলোতে শিশুদের খাবার-দাবারও সেভাবে নেই।

একইসঙ্গে এ বিষয়ে সাধারণ মানুষের মতামতও ছিল একই রকম। শহরের বাসিন্দাদের মতে, শিশুরা বেশিরভাগ সময় ফোনে এবং বাড়িতে কাটায়, তারা গ্রামের শিশুদের মতো খেলাধুলা করে না। . শহর ও গ্রামে বসবাসকারী শিশুদের ওজন নিয়েও একটি সমীক্ষা চালানো হয়েছিল, যেখানে দেখা গেছে যে বেশিরভাগ দেশেই শহরে বসবাসকারী শিশুদের দৈর্ঘ্য ও উচ্চতা হ্রাস পেয়েছে। যেখানে গ্রামে বসবাসকারী শিশু-কিশোরদের দেশীয় খাবারের কারণে তাদের বৃদ্ধির উন্নতি হয়েছে। 

গ্রামের তুলনায় শহরে সব সুযোগ-সুবিধা পাওয়া গেলেও শিশুরা সুস্থ থাকতে পারছে না। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষণার বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি ডব্লিউ পান্ডে বলেছেন, শিশুদের খাবারে পুষ্টি সম্পূর্ণ, কিন্তু শরীরচর্চার অভাবে শিশুরা গড়ে উঠতে পারছে না। তিনি বলেন, গ্রামের শিশুরা খেলাধুলায় বেশি জড়িত, তাই তারা বেশি ফিট।

শহর বনাম গ্রামের শৈশব: সামাজিক বিকাশে কে এগিয়ে?
আমাদের শৈশব ছিল মাঠে, আজকের শৈশব স্ক্রিনে... গবেষণায় দেখা যায়, শহরের বাচ্চারা আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে থাকলেও, মানসিক ও সামাজিক বিকাশে গ্রামের বাচ্চারাই প্রাকৃতিকভাবে কিছুটা এগিয়ে থাকে। এর পেছনের ৫টি চমকপ্রদ কারণ:

১. সামাজিক বন্ধন ও শেয়ারিং: 
গ্রামের বাচ্চারা বড় পরিবার বা পাড়া-প্রতিবেশীদের সাথে বড় হয় বলে অন্যের সাথে জিনিস শেয়ার করা এবং সহমর্মিতা (Empathy) খুব দ্রুত ও প্রাকৃতিকভাবে শেখে।

২. উন্মুক্ত খেলাধুলা (Teamwork): 
খোলা মাঠে দলবেঁধে খেলার কারণে গ্রামের বাচ্চাদের মাঝে নেতৃত্ব দেওয়ার গুণ, নিজেদের ঝগড়া নিজেরাই মেটানো এবং একসাথে কাজ করার দক্ষতা বেশি তৈরি হয়।

৩. বাস্তবমুখী সমস্যা সমাধান: 
গ্যাজেটের বদলে প্রকৃতির সাথে মেশার কারণে তাদের কল্পনাশক্তি বাড়ে। মাঠে পড়ে গিয়ে ব্যথা পেলেও তারা দ্রুত তা সামলে উঠতে বা মানসিক সহনশীলতা (Resilience) অর্জন করতে শেখে।

৪. কম স্ক্রিন টাইম ও জড়তা মুক্তি: 
শহরের বাচ্চাদের বিনোদন অনেক ক্ষেত্রে চার দেয়াল ও স্ক্রিন-নির্ভর হওয়ায় তাদের মাঝে সামাজিক জড়তা বেশি দেখা যায়। অন্যদিকে, গ্রামের বাচ্চারা বাইরের জগতে বেশি সময় দেওয়ায় তাদের কমিউনিকেশন স্কিল মজবুত হয়।

৫. ভিন্ন বয়সের সাথে মেলামেশা: 
শহরের বাচ্চারা মূলত সমবয়সী বা শুধু স্কুলের বন্ধুদের সাথে মেশে। কিন্তু গ্রামের বাচ্চারা প্রাত্যহিক জীবনে ছোট-বড় সব বয়সের মানুষের সাথে মেশার অবাধ সুযোগ পায়, যা তাদের আচরণকে দ্রুত পরিণত করে। 

গ্রাম ও শহরের জীবন

গ্রামের পরিবেশ শহরের তুলনায় কেন সবসময় ভালো...

গ্রাম ও শহর—দুটি ভৌগোলিক পরিসর হলেও তাদের জীবনধারা, পরিবেশ ও সামাজিক রূপ সম্পূর্ণ ভিন্ন। তবে সবদিক বিচার করলে দেখা যায়, গ্রামের পরিবেশ শহরের তুলনায় অনেক বেশি নির্মল, শান্তিপূর্ণ ও মানবিক। প্রকৃতির কোলে গড়ে ওঠা গ্রামের জীবন আজও সৌন্দর্য, স্বস্তি ও প্রশান্তির প্রতীক।

প্রথমত, গ্রামের বায়ু, জল ও প্রকৃতি অতি নির্মল। গ্রাম ঘেরা থাকে গাছপালা, ক্ষেতখামার, নদী ও সবুজ মাঠে। এখানে দূষণের মাত্রা অনেক কম, কারণ এখানে শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের শব্দ ও জনবসতির ভিড় নেই। ফলে গ্রামের মানুষ শ্বাস নেয় বিশুদ্ধ বাতাসে এবং উপভোগ করে প্রকৃতির আসল সৌন্দর্য।

 দ্বিতীয়ত, গ্রামীণ জীবনের ছন্দ প্রকৃতির সঙ্গে মিশে আছে। ভোরবেলায় পাখির কলতান, সূর্যের কোমল আলো ও ঠান্ডা বাতাসে দিন শুরু হয়। মানুষ মাটির সঙ্গে কাজ করে, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে—এতেই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। শহুরে যান্ত্রিক জীবনের মতো এখানে মানসিক চাপ বা কোলাহল নেই।

 তৃতীয়ত, গ্রামে সামাজিক সম্পর্ক দৃঢ় ও আন্তরিক। প্রতিবেশীর সুখে-দুঃখে সবাই পাশে দাঁড়ায়। সমাজে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও ঐক্যের বন্ধন বিদ্যমান। শহরে যেখানে মানুষ ব্যস্ততার চাপে একাকী হয়ে পড়ে, সেখানে গ্রামের মানুষ এখনও একে অপরের সহায় ও আশ্রয়।

 চতুর্থত, খাদ্য ও জীবনযাপনে রয়েছে প্রাকৃতিক স্বাদ। গ্রামের মানুষ নিজের উৎপাদিত শাকসবজি, ফলমূল, দুধ ও শস্য খায়—যা রাসায়নিকমুক্ত ও স্বাস্থ্যকর। বিশুদ্ধ পানি, প্রাকৃতিক আলো ও খোলা বাতাসে তারা বাস করে বলে জীবনযাত্রা থাকে অনেক বেশি সুস্থ ও প্রশান্ত।

 সবশেষে, গ্রামের পরিবেশ মানসিক শান্তির আশ্রয়। শহরের ধোঁয়া-ধুলো, যানজট ও ব্যস্ততার ভিড় থেকে দূরে গ্রাম যেন এক টুকরো স্বর্গ। এখানে আছে পাখির গান, চাঁদের আলো, সবুজের ছায়া—যা মানুষকে শান্তি ও আনন্দ দেয়।

গ্রাম শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি মানুষের হৃদয়ের বিশ্রামস্থল। প্রকৃতি, সম্পর্ক, শান্তি ও সরলতার সংমিশ্রণে গঠিত গ্রামের পরিবেশ সত্যিই শহরের তুলনায় শ্রেষ্ঠ। তাই আজও মানুষ ক্লান্ত শহুরে জীবন থেকে মুক্তি খুঁজতে ফিরে যায় সেই চিরচেনা গ্রামের কোলে—যেখানে জীবন সহজ, সুন্দর ও প্রকৃতির সঙ্গে একাত্ম। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!