ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৬, ২৬ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এক যুবলীগ নেতা ও পরোয়ানাভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার (মামলা নং-০৭, তারিখ: ০৯/২৬) আসামি ও ১নং শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহমেদ নয়ন (৪২)। তিনি গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে।
এছাড়া গ্রেপ্তার অপর দুজন হলেন—পাইকগাছা থানার সিআর-১৬৬/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী (৩৬) এবং এসসি-১৬২/১৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেন (২৬)।
আশাশুনি থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনকেই বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!