ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২৬ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও সুরাইয়া মমতাজ।

  "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"-এই  প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। ভেটেরিনারি সার্জন ডা. শারমিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম,  যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, মৎস্য সম্প্রসারণ  কর্মকর্তা আলী আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ। 

সভায়, এ উপজেলায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়িয়ে তা রপ্তানিমুখী খাতে পরিণত করার গুরুত্ব তুলে ধরা হয়। 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!