ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

‘অসীমে আত্মশুদ্ধির যাত্রা’

বাংলার কবিতায় সুফিবাদের প্রভাব নিয়ে কণ্ঠবাউরি বাচিকশিল্প চর্চা কেন্দ্রের আয়োজন
ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ২৬ নভেম্বর ২০২৬
‘অসীমে আত্মশুদ্ধির যাত্রা’
২৭শে নভেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৬ টায় রাজধানীর বাংলামটরে, বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলার ১০৩ নং কক্ষে দ্বিতীয়বারের মত মঞ্চস্থ হবে এই প্রযোজনা।

বাংলার কবিতায় সুফিবাদের প্রভাব, আত্মশুদ্ধি ও অসীমের অন্বেষণকে উপজীব্য করে ‘অসীমে আত্মশুদ্ধির যাত্রা’ শীর্ষক একটি নান্দনিক পরিবেশনার আয়োজন  করছে, কণ্ঠবাউরি বাচিকশিল্প চর্চা কেন্দ্র।  

  • আগামীকাল ২৭শে নভেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৬ টায় রাজধানীর বাংলামটরে, বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলার ১০৩ নং কক্ষে দ্বিতীয়বারের মত মঞ্চস্থ হবে এই প্রযোজনা।

আয়োজকদের ভাষ্যমতে, বাংলার কবিদের সৃষ্টিতে সুফিদর্শন, আত্মশুদ্ধি, মানবপ্রেম ও অসীমের সন্ধানের যে অনুরণন প্রতিফলিত হয়েছে, সেই ভাবনাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে ‘অসীমে আত্মশুদ্ধির যাত্রা’।  বাচিক পরিবেশনার মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের সামনে এই ভাবধারার নান্দনিক প্রকাশ তুলে ধরা হবে। 

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক এবং কণ্ঠবাউরি বাচিক শিল্পচর্চা কেন্দ্র-এর প্রধান উপদেষ্টা, অধ্যাপক আহমেদ রেজা। উপস্থিত থাকবেন, কণ্ঠবাউরি বাচিক শিল্পচর্চা কেন্দ্র-এর অন্যতম উপদেষ্টা, জনাব দেওয়ান সাঈদুল হাসান। 

কণ্ঠবাউরী বাচিক শিল্পচর্চা কেন্দ্রের সভাপতি, সৈয়দা সাজিদা খানম এবং সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন টিপু অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন,  “সময়ের এ ক্রান্তিলগ্নে মানুষের পাশে মানুষকে সমানুভব হৃদয় নিয়ে দাঁড়াবার জন্যে সুফিদর্শন থেকে শিক্ষা নেয়া যায়। স্রষ্টাকে পেতে হলে সৃষ্টিকেও ভালোবাসতে হয়।”

আয়োজকদের প্রত্যাশা, বাংলার কবিতায় সুফিবাদের প্রভাব ও আত্মশুদ্ধির অন্তর্গত দর্শনকে শিল্পের ভাষায় উপস্থাপনের এই আয়োজন সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতাদের মধ্যে নতুন ভাবনার দিগন্ত খুলে দিবে।
- প্রেস বিজ্ঞপ্তি

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!