ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ ফিচার ]
বাংলাদেশের জন্য নুতন সম্ভাবনা

পদ্মরেশমে পরিবেশবান্ধব ও বিশ্বমানের "লোটাস সিল্ক"

মুকুল মোহাম্মদ
প্রকাশিত: ১৭:১১, ২২ নভেম্বর ২০২৬
পদ্মরেশমে পরিবেশবান্ধব ও বিশ্বমানের "লোটাস সিল্ক"
গ্রামীণ এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথও দেখাচ্ছে লোটাস সিল্ক। দেশের কয়েকটি গ্রামে লোটাস সিল্ক উৎপাদন, নারীদের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলেছে। আন্তর্জাতিক মূলবান এই পণ্যের উৎপাদনে তারা হয়ে উঠছেন দক্ষ; একই সঙ্গে নতুন জীবন পাচ্ছে, বাংলাদেশের প্র

প্রচলিত প্রক্রিয়ায় কাপড় উৎপাদনে ব্যবহার করা হয় বিদ্যুৎ, রাসায়নিক রং ও বিপুল পানি। কিন্তু বাংলাদেশের লোটাস সিল্ক উৎপাদন প্রক্রিয়া পরিবেশবান্ধব। পরিবেশে এর নেতিবাচক প্রভাব নেই বললেই চলে।  

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা ও টেকসই বিকল্প পণ্য নিয়ে বিশ্বভাবনার সময়ে, বাংলাদেশ টেক্সটাইল শিল্পে একটি উল্লেখযোগ্য সংযোজন লোটাস সিল্ক। যা পদ্মফুলের (Nelumbo nucifera) ডাঁটা থেকে তৈরি। বিরল ও বিলাসবহুল এই কাপড় সহজেই মিশে যায় মাটির সঙ্গে।

দেশের বিভিন্ন জলাভূমি থেকে গাছ উপড়ে ফেলা ছাড়াই খুব সতর্কভাবে পদ্ম ফুলের ডাঁটা সংগ্রহ করা হয়। শেকড়সহ তোলা হয়না বলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং বাকি অংশ থেকে নতুন কাণ্ড দ্রুত বেড়ে ওঠে।

পদ্ম রেশম
পদ্ম রেশম বিশ্বের অন্যতম বিরল ফ্যাব্রিক যা কেবল মাত্র কম্বোডিয়া, মায়ানমার এবং সাম্প্রতিককালে ভিয়েতনাম জুড়ে সীমিত আকারে উৎপাদিত হয়। এই প্রাকৃতিক আঁশটি সারা বিশ্ব জুড়ে কেবলমাত্র কয়েকজন দক্ষ কারিগর দ্বারা সংগ্রহিত হয়। তবে এই সিল্ক তৈরি করার কাজটি সহজ নয়। একটি স্কার্ফের জন্য পর্যাপ্ত পদ্ম রেশম সংগ্রহ করতে প্রায় দুই মাস সময় লাগে এবং চূড়ান্ত পণ্যটি উৎপাদনের ক্ষেত্রে নিয়মিত রেশমের চেয়ে ১০ গুণ বেশি ব্যয় হয়ে থাকে।

এক কেজি পদ্মরেশম (Lotus Silk) এর দাম US $2,000–3,500, যা বাংলার মুদ্রায় প্রায় ৪,২৭,০০০ টাকা। প্রতি গজ কাপড়ের দাম $25–1,000 পর্যন্ত ওঠানামা করে।

 নানা রংয়ের পদ্মরেশম সুতা

পদ্মরেশম কী?
Lotus silk হলো একটি বিরল, প্রাকৃতিক ও বায়োডিগ্রেডেবল ফ্যাব্রিক, যা তৈরি হয় Nelumbo nucifera (পদ্ম) গাছের সূক্ষ্ম ফাইবার থেকে। এটি হালকা, শীতল, breathable এবং প্রিমিয়াম টেক্সচার যুক্ত।

ইতিহাস ও ব্যবহার
পূর্ব এশিয়ার দেশগুলো—মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়া—এ লোটাস সিল্কের উৎপাদন ও ব্যবহার বহু পুরনো। তবে আমাদের দেশে এটি এখনো নতুন। বাংলাদেশে সম্প্রতি গবেষণার মাধ্যমে lotus fibre সংগ্রহ ও প্রক্রিয়া করা সম্ভব হয়েছে, যা নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।

চ্যালেঞ্জ ও সম্ভাবনা
Lotus silk তৈরি শ্রমসাধ্য, তাই উৎপাদন সীমিত। উচ্চমান ও প্রিমিয়াম মার্কেটিং ধরে রাখলে এটি একটি নতুন sustainable luxury ফ্যাব্রিক হিসেবে বিশ্ববাজারে পরিচিত হতে পারে।

Lotus Silk – Yarn from Buddhas Flower › M.Mueller & Sohn

বাংলাদেশের জন্য সম্ভাবনা
প্রচুর জলভূমি এবং পদ্মজলসংগ্রহযোগ্য এলাকা এই ফাইবার উৎপাদনের জন্য উপযুক্ত। গার্মেন্টস বা textile industry–তে কাজ করছেন যারা, তারা এটি নতুন niche এবং USP হিসেবে কাজে লাগাতে পারেন।

  • বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে খাল-বিল, নদী, ও হাওর-বাওরের মতো জলাশয় আছে। এসব জলাভূমির মধ্যে বড় বড় বিলে প্রতিবছর পদ্ম ফুল ফোঁটে। যদি আমরা প্রাকৃতিকভাবে লোটাস সিল্কের মূল উপাদান পেতে চাই, তাহলে এই জলাভূমিগুলো আমাদের সংরক্ষণ করা জরুরী।

ডাঁটার ভেতরে থাকা আঠালো তন্তুগুলো বাতাসে আসা মাত্র সূক্ষ্ম সুতায় পরিণত হয়। এরপর সেগুলো পাকানো হয় খালি হাতে, শুকানো হয় প্রাকৃতিকভাবে এবং হাতের তাঁতে বোনা হয় কাপড়।

এই উৎপাদন প্রক্রিয়ায় ক্ষতিকর গ্যাস নির্গমনের মাত্রা শূন্য। নেই পানি, রাসায়নিক কিংবা পরিবেশের ক্ষতিকর কোনো উপাদানের ব্যবহার। লাগেনা জীবাশ্ম জ্বালানি। ফলে এটি আজকের দিনে সবচেয়ে টেকসই পরিবেশবান্ধব কাপড়ের মধ্যে একটি।

এদিকে উৎপাদন পরবর্তী ফেলে দেয়া অংশ থেকে তৈরি হয়না বর্জ্য। উল্টো তা জৈব সার বা পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যা প্রতিবেশের ভারসাম্য নিশ্চিত করে মজবুত অর্থনীতির ভিত তৈরি করে।

বাংলাদেশে লোটাস তন্তু উৎপাদনের পথিকৃৎ বেঙ্গল প্ল্যান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি)। ২০২১ সালে এই প্রতিষ্ঠান পদ্মের বৈচিত্র্য, ব্যবহার ও সংরক্ষণ নিয়ে গবেষণা করার সময়ে এর ডাঁটা থেকে তন্তু তৈরির ধারণাটি পায়। প্রকল্পটি বাস্তবায়নে অর্থ ও সহায়তা দেয় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর  ইউনেস্কো।

বাংলাদেশে প্রথম উৎপাদিত লোটাস সিল্ক একদিকে যেমন ধারণ করছে আদি ঐতিহ্য, অন্যদিকে আধুনিক পরিবেশবান্ধব এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে নতুন মাত্রা ।

বাংলাদেশ সফলভাবে তৈরি করছে লোটাস সিল্ক
সফলভাবে লোটাস সিল্ক তৈরি করছে বাংলাদেশ। পদ্ম ফুলের ডাঁটা থেকে তৈরি এক ধরনের পরিবেশবান্ধব বিলাসবহুল তন্তু হল এই সিল্ক। ঐতিহ্য আর টেকসই প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত হচ্ছে এই বিশেষ কাপড়।

Lotus silk' weaves its way into Vietnam | Daily Sabah

  • প্রচলিত কাপড়ের মতো লোটাস সিল্ক উৎপাদনে লাগে না পানি, রাসায়নিক পদার্থ কিংবা জীবাশ্ম জ্বালানি। ফলে এটি এ সময়ে বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

চড়া দামের এই কাপড় এরই মধ্যে বিশ্বের নামীদামী ফ্যাশন হাউজগুলোর নজর কেড়েছে, যা বাংলাদেশের জন্য নৈতিক ফ্যাশন (যে পণ্য উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ, মানুষ ও পশু পাখির কম ক্ষতি হয়, তাকে নৈতিক ফ্যাশন বলে) বাজারে একটি ভালো অবস্থান এনে দিতে পারে।

গ্রামীণ এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথও দেখাচ্ছে লোটাস সিল্ক। দেশের কয়েকটি গ্রামে লোটাস সিল্ক উৎপাদন, নারীদের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলেছে। আন্তর্জাতিক মূলবান এই পণ্যের উৎপাদনে তারা হয়ে উঠছেন দক্ষ; একই সঙ্গে নতুন জীবন পাচ্ছে, বাংলাদেশের প্রাচীন হস্তশিল্প ঐতিহ্য।

পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি লোটাস সিল্ক, বাংলাদেশের বুনন ঐতিহ্যে নতুন প্রাণ এনে দিয়েছে। একই সঙ্গে গ্রামীণ নারী ও কারিগরদের জন্য খুলে দিয়েছে নতুন জীবিকার দরজা। ফরিদপুর জেলার রংকইল গ্রামে লোটাস সুতার কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে নারীদের। এতে নিম্নআয়ের পরিবারে যোগ হচ্ছে নতুন অর্থ সংস্থান, অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হচ্ছেন নারীরা।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের ঐতিহ্যবাহী 'চাঁপাই বিল' বা পদ্মবিল এখন শুধু প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের আকর্ষণ নয়, গ্রামীণ অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই বিলে ফোটা গোলাপি পদ্মফুলের ডাঁটা থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বিশ্ববাজারে অত্যন্ত মূল্যবান ও পরিবেশবান্ধব সুতা। আন্তর্জাতিকভাবে 'লোটাস সিল্ক' বা 'পদ্মরেশম' নামে পরিচিত এই সুতার উৎপাদনে যুক্ত হয়েছেন রনকাইল গ্রামের নারীরা। তাদের হাতে তৈরি এই সুতা স্থানীয় কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গবেষণা প্রতিষ্ঠান বিপিআরডি-এর গৃহীত 'পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ' শীর্ষক প্রকল্পের আওতায় এবং পদ্ম-গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীনের উদ্যোগে কানাইপুরের রনকাইল গ্রামের নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাত্র তিন দিনের প্রশিক্ষণেই তারা পদ্মের ডাঁটা থেকে মানসম্মত সুতা কাটতে সক্ষম হন। পরবর্তী সময়ে নিয়মিত চর্চার মাধ্যমে তারা অত্যন্ত মিহি ও বিশ্বমানের সুতা তৈরি করছেন। এই সুতা দিয়ে সোনারগাঁয়ের ওস্তাদ কারিগরদের মাধ্যমে জামদানি বুননে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড় তৈরি করা হয়েছে।

কানাইপুরের চাঁপাই বিলের গোলাপি পদ্মের ডাঁটা এই সুতা তৈরির জন্য সবচেয়ে আদর্শ। তাজা পদ্মের ডাঁটা প্রতি এক ইঞ্চি পরপর আলতো করে ভেঙে টান দিলে ভেতরের ক্ষুদ্র কূপ থেকে প্রাকৃতিক আঠালো কষ বা তন্তু বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে এলে এই তন্তু দ্রুত শুকিয়ে যায়। ফলে আলাদাভাবে রোদে শুকানোর প্রয়োজন পড়ে না। পরে নারীরা হাতের তালু দিয়ে পাকিয়ে এই তন্তু থেকে উজ্জ্বল হলুদ রঙের মিহি সুতা তৈরি করেন। কোনো ধরনের রাসায়নিক ব্যবহার বা কীটপতঙ্গের ক্ষতি ছাড়াই উৎপাদিত হয় বলে এটি শতভাগ পরিবেশবান্ধব।

বিশ্ববাজারে এই সিল্কের আবেদন
আন্তর্জাতিকভাবে লোটাস সিল্ক এরইমধ্যে উৎকৃষ্ট মানের পরিবেশবান্ধব কাপড় হিসেবে নজর কেড়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস লোরো পিয়ানা (Loro Piana) লোটাস সিল্কের বিশেষ পোশাক এনেছে বাজারে। এর মধ্যে রয়েছে জ্যাকেট, যার দাম প্রায় ৫,৬০০ ডলার বা ৬৮০,০০০ টাকা।

ভারতে এক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইড্রোফোবিক ন্যানোটেকনোলজি ব্যবহার করে দাগ–প্রতিরোধী, টেকসই ও ভাঁজহীন(No Mark) লোটাস শার্ট তৈরি করেছে।

কম্বোডিয়ায় ইউনেস্কো পুরস্কারপ্রাপ্ত ব্র্যান্ড স্যামোটা (Samota) দেখিয়েছে, কীভাবে ক্ষুদ্র পরিসরে নারী উদ্যোগ, পদ্ম তন্তুকে বিশ্ববাজারের চাহিদাসম্পন্ন নৈতিক ফ্যাশন পণ্যে রূপান্তর করতে পারে।

এসব সাফল্যের গল্প বিশ্ববাজারে বাংলাদেশকে আশার পথ দেখাচ্ছে। শামসুদ্দিন বলেন, “বাংলাদেশের আছে প্রাকৃতিক সম্পদ, শ্রমিক আর এখন এ সম্পর্কিত জ্ঞানও।

নিজে বোনা পদ্মরেশম কাপড় হাতে ওস্তাদ কারিগর আছিয়া

বাংলাদেশের সম্ভাবনা

বিপিআরডির গবেষণার সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় নানা আকারে অন্তত ৩৫–৪০টি বিল আছে। এর মধ্যে সবচেয়ে বড় বিলগুলো সরকারি মালিকানাধীন। এসব বিলে সারা বছর পানি থাকে এবং পদ্ম সংগ্রহ করা যেতে পারে। আবার কিছু বিল আছে সরকার ও ব্যক্তি যৌথ মালিকানার। উল্লেখ্য পদ্মের ডাঁটা কেটে নিলে পানির নিচে পুনরায় বাড়তে থাকে। এই বৃদ্ধি প্রতিদিন অন্তত ৬–৮ ইঞ্চি। ফলে প্রতি মাসে কম করে পাঁচবার পদ্মের ডাঁটা সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে পদ্ম গবেষক শিকদার আবুল কাশেম শামসুদ্দীন। বর্তমান উৎপাদন ও রপ্তানি পরিস্থিতিবর্তমানে লোটাস সিল্ক উৎপাদনে সবচেয়ে এগিয়ে আছে কম্বোডিয়া। এই দেশটির সিম রিপ অঞ্চলে লোটাস সিল্ক কাপড় সবচেয়ে বেশি উৎপাদন হয়। এরপর আছে ভিয়েতনাম। তবে উৎপাদনের পরিমাণ জানা যায় না। অন্যদিকে রপ্তানিতে এগিয়ে অবশ্য মিয়ানমার ও ভিয়েতনাম। এই দুই দেশের সিল্ক কাপড় আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়; এই কাপড় দিয়ে বিলাসবহুল পোশাক ও অনুষঙ্গ তৈরি হয়। গুণগত মানের ওপর নির্ভর করে এক গজ লোটাস সিল্ক কাপড়ের দাম পড়ে ২৫০ থেকে ১০০০ মার্কিন ডলার। অন্যদিকে এক কিলোগ্রাম সুতার দাম ২০০০ থেকে সাড়ে ৩ হাজার মার্কিন ডলার হয়ে থাকে।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!