[ রাজধানী ]
মেট্রোর দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
.png)
পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়। এতে প্রায় ২৬ মিনিট পর উত্তরা-মতিঝিল রুটে মেট্রো সার্ভিস স্বাভাবিক হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!