ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে ভর্তিচ্ছুদের পাশে দাঁড়ালো ‘অস্তিত্বে একাত্তর’

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ২৭ অক্টোবর ২০১৯
চবিতে ভর্তিচ্ছুদের পাশে দাঁড়ালো ‘অস্তিত্বে একাত্তর’
ছবিঃ ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম. নাসিরউদ্দিনের নির্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পালন করছে ‘অস্তিত্বে একাত্তর’। 

এরই ধারাবাহিকতায় ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেয়া, শাটল ট্রেনের শিডিউল বলে দেয়া ছাড়াও নানামুখী সেবা দিচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র, সুপেয় পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের ক্যাম্পাসে বসার ব্যবস্থা করাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে এই সংগঠনটি। এই আয়োজনকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবকরা।

Advertisement

রংপুরের কুড়িগ্রাম থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী নাসরিন সুমী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বাড়ি থেকে অনেক দূরে পরীক্ষা দিতে এসে ভয় করছিলো। কিভাবে এসে পরীক্ষা কেন্দ্র, রাস্তা চিনবো। তবে ক্যাম্পাস এ প্রবেশ করে সেই ভুলটা ভাঙলো। প্রশাসনের হেল্প ডেস্ক ছাড়াও আরো অনেক ভাইবোনেরা আমাদের সহযোগিতা করতে আপ্রাণ চেষ্টা করেছেন। অস্তিত্বে একাত্তরের পক্ষ থেকে পানি, কলম পেয়ে আরো ভালো লাগছে তার।

ছবিঃ ডেইলি বাংলাদেশ

অস্তিত্বে একাত্তরের পুরো আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন চবি ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল। 

ডেইলি বাংলাদেশকে তিনি বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সিটি মেয়রের নির্দেশে শিক্ষার্থীদের পাশে সার্বক্ষণিক থাকবে অস্তিত্বে একাত্তর। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে যাতে কোন ধরনের সমস্যায় না পড়ে যায় সেই লক্ষ্যে শিক্ষার্থীদের সহায়তা দিতে পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক কাজ করেছে। 

তিনি আরো বলেন, এরইমধ্যেই আমরা আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থাসহ পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি সরবরাহ, কলম বিতরণসহ তাদের পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেয়া ছাড়াও নানা ধরনের সহযোগিতা করছি। ভর্তি পরীক্ষা চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীদের সহযোগিতায় পাশে থাকবে ‘অস্তিত্বে একাত্তর’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!