হাত নেই, তবুও সুন্দর হাতের লেখায় প্রথম
জাতীয় পর্যায়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগীতায় প্রথম হয়েছেন ১০ বছর বয়সী শিশু সারা হেনেসলি। অথচ জন্ম থেকেই তার হাত নেই। তবে লেখার সময় তিনি কোনো কৃত্রিম হাত ব্যবহার করেন না।
সারা হেনেসলি বসবাস করেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। তিনি মেরিল্যান্ডের ফ্রেডরিকে সেন্ট জোনস রিজিওনাল ক্যাথলিক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়েন। স্কুলের সবাই তার হাতের লেখার ভক্ত। এবার স্কুল, রাজ্য সব ছাড়িয়ে পুরো দেশের মধ্যে প্রথম হয়ে সবাইকে চমকে দেন তিনি।

সুন্দর হাতের লেখার জন্য দেয়া এই পুরস্কারের নাম ‘নিকোলাস ম্যাক্সিম পুরস্কার’। কৃত্রিম হাত ছাড়াই লাখো শিক্ষার্থীকে পেছনে ফেলে হাতের লেখা প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে। বাঁকা গোটা গোটা হাতের লেখায় তার জাতীয় পুরস্কারকে এখন অনুপ্রেরণা মনে করছেন অনেকেই। হাত না থাকলেও মূলত দুই বাহুতে পেনসিল চেপে লেখে সারা। লেখা তার কাছে শিল্পকর্ম সৃষ্টির মতো মনে হয়।
সারার মা ক্যাথরিন হেনেসলি বলেন, সারা সব কাজ একা একাই করে। কাঁচি দিয়ে কাগজ কাটার সময় কেউ হয়তো তাকে সাহায্য করতে চাইল, সেটা কখনোই নেবে না সে। লেখার মতো সব কাজই অদম্য উৎসাহ নিয়ে শিখেছে।
ডেইলি বাংলাদেশ/এনকে