বই নিয়ে বিচিত্র তথ্য
আজ বিশ্ব বই দিবস। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করা হয়। বই নিয়ে আছে অনেক বিচিত্র ধরনের তথ্য। এসব তথ্য যেমন মানুষকে আনন্দ দেয়, কিছু কিছু তথ্য আছে যেগুলো ভাবনার জগতে। তেমন কিছু তথ্য নিয়ে এই আয়োজন-
* আপনি যদি বইপ্রেমী হয়ে থাকেন তাহলে লাইব্রেরি অব কংগ্রেস-এর নাম শুনেছেন। এটি বিশ্বের বৃহত্তম লাইব্রেরি। ৭০ মাইল বেগে একটি গাড়ি চালিয়ে গেলে লাইব্রেরির বই গুলো পার হতে সময় লাগবে ৮ ঘণ্টা।
* নিউ ইয়র্কে অবস্থিত 'বার্নস এন্ড নোবল'। এটি বিশ্বের বৃহত্তম বইয়ের দোকান। দোকানের বইয়ের তাকগুলো একটার পর একটা সাজালে দৈর্ঘ্য হবে ১২ মাইলের মতো।
* বিশ্বের সব থেকে বেশি বিক্রিত বইটির নাম 'এ টেল অব টু সিটিজ'। লন্ডন এবং প্যারিস নিয়ে এই বইটি লিখেছিলেন চার্লস ডিকেন্স।
* অ্যালান ফ্রান্সিস নামের এক স্কটিশ লেখক একটি বই লিখেছেন। বইটির নাম ‘Everything Man know about Women’। যার বাংলা অর্থ ‘মেয়েদের সম্পর্কে ছেলেরা যা জানে’। মজার বিষয় হচ্ছে বইটির ভূমিকার পর, বাকি পৃষ্ঠাগুলো একেবারে ফাঁকা। পৃষ্ঠা নম্বর ছাড়া কিছুই নেই।
* জার্মানির গুটেনবার্গ ১৪৪০ সালে মুভেবল টাইপ উদ্ভাবন করেন। এই ছাপাখানায় তিনি ল্যাটিন ভাষায় ১৪৫৫ সালে বাইবেল ছাপেন। এটিই বিশ্বের প্রথম মুদ্রিত বই।
ডেইলি বাংলাদেশ/এনকে