এবার প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন আলিয়া!
সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে আলিয়া ভাটের সম্পর্কের রসায়ন নিয়ে এক সময় সরগরম ছিল ইন্ডাস্ট্রি। পরে তাদের ব্রেকআপও হয়। ইদানিং রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার প্রেমের জল্পনা চলছে। কিন্তু এখনো নাকি সিদ্ধার্থর প্রতি ভালবাসা রয়েছে আলিয়ার!
সদ্য দেয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আলিয়া। তার কথায়, সিডের প্রতি এখনো আমার ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে। আমি ওকে অনেক দিন ধরে চিনি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। সত্যিই আমাদের কখনো ঝগড়া হয়নি। জীবনের বহু মাইলস্টোন একসঙ্গে পেরিয়েছি আমরা। ওর সম্পর্কে কোনো খারাপ ধারণা আমার নেই। আমার মনে হয়, একই রকমভাবে সিডও আমার সম্পর্কে খারাপ কিছু ভাবে না।
আলিয়া স্পষ্ট স্বীকার করেছেন, ব্রেকআপের পরও তার এবং সিদ্ধার্থর মধ্যে বন্ধুত্ব কয়েছে। সম্পর্কে কোনো তিক্ততা তৈরি হয়নি।
দিন কয়েক আগে সিদ্ধার্থও অনেকটা একই কথা বলেছিলেন। তিনি বলেন, আলিয়ার সঙ্গে ডেট করার অনেক আগে থেকেই ওকে চিনতাম। এমন নয় যে, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড হিসেবে প্রথম আলাপ। সম্পর্কটা নেই। কিন্তু কোনো তিক্ততাও নেই। আমাদের আর দেখাও হয়নি।
প্রসঙ্গত, ২০১২-এ কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ ডেবিউ করেছিলেন আলিয়া-সিদ্ধার্থ। কিন্তু ব্যক্তিগত জীবনে এখন দু’জনের পথ আলাদা।
ডেইলি বাংলাদেশ/টিএএস