ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দুই রণবীরের সাথে জড়াচ্ছেন আলিয়া ভাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬, ১৯ জুন ২০১৭
দুই রণবীরের সাথে জড়াচ্ছেন আলিয়া ভাট
ফাইল ছবি

'বদ্রীনাথ কি দুলহানিয়া’ রিলিজ করার পর আর তো পাত্তাই নেই!‌ কোথায় গেলেন আলিয়া ভাট?‌ আলিয়াকে জিজ্ঞেস করলে তিনি বলছেন, ‘‌এই ব্রেকটা কিন্তু দিব্যি উপভোগ করছি!‌ কত্থকের তালিম নিচ্ছি। পিয়ানো শিখছি। আর শুনলে অবাক হয়ে যাবেন মিক্সড মার্শাল আর্টস রপ্ত করছি!‌

আসলে নতুন নতুন জিনিসে শিখে নেওয়ার ক্ষেত্রে একপায়ে খাড়া আমি সবসময়। আসলে যখন টানা কাজ করে যাই সেভাবে তো ফুরসৎ মেলে না। তাই এখন ছুটিটা কিন্তু তুমুল উপভোগ করছি। একেবারে হাত-‌পা ছড়িয়ে বসে থাকার মেয়ে তো নই। তাই এই ক্লাসগুলোতেও রোজ যে প্রায় ঘণ্টা তিনেক করে কাটাতে পারছি এটাও বেশ এনজয়বেল!‌ সারাদিনে অনেকটা ফাঁকা সময় বার করতে পারছি।

শুটিং-‌টুটিং না থাকলে হাতে প্রচুর সময়। ’‌ খুব তাড়াতাড়িই দুই রণবীরের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন। কেমন লাগছে?‌ আলিয়া বলছেন, ‘‌ওরে বাবা!‌ দুজনেই তো দেশের হার্ট-‌থ্রব!‌ রনবীরের (সিং‌)‌‌ সঙ্গে এর আগে বেশ কয়েকটা অ্যাড ফিল্মে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু ফিল্ম এই প্রথম। আর অন্য রণবীরের (কাপুর)‌‌ সঙ্গে কাজের অভিজ্ঞতা আগে ছিল না।

সারাক্ষণ এমন এমন সব কথা বলবে যে পেটে খিল ধরিয়ে ছাড়বে!‌ যেটা মনে হয়েছে রনবীর সিংয়ের কোনওকিছুই লোক দেখানো নয়। মজা করলে সেটাও ‘‌আসলি’‌ আবার কারোর ওপর রেগে গেলে সেই প্রকাশভঙ্গিতেও কোনও রাখঢাক নেই।

এটাই ওর সবচেয়ে বড় গুণ। মনে হয় এজন্যই লোকে ওকে এত ভালোবাসে! ভনিতাটা নেই। ‌’‌ আর রণবীর কাপুর নিয়ে আলিয়া ভাটের কী প্রতিক্রিয়া?‌ একটু চুপ করে থেকে বললেন, ‘‌এক্কেবারে রণবীর সিংয়ের ঠিক উল্টো!‌ সেটে এসে বেশি কথা বলে না। চুপচাপ। শান্তভাবে সবকিছু পর্যবেক্ষন করে যায়। আর খুব রিল্যাক্সড থাকে। জানেন তো, ২০০৭ সালে ‘‌সাওয়ারিয়া’‌ রিলিজ করার পর থেকেই আমি রণবীর কাপুরের খুব বড় ফ্যান!‌ সুতরাং আমার নতুন ছবিতে তার বিপরীতে কাজ করতে পারাটা আমার কাছে সত্যিই বিরাট ব্যাপার।’‌ ডেইলি বাংলাদেশ/এসআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!