ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশার ৭ যাত্রীকে পিষে দিলো বাস

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৮ আগস্ট ২০২০
অটোরিকশার ৭ যাত্রীকে পিষে দিলো বাস
দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডিশনাল এসপি (সদর-মুক্তগাছা সার্কেল) আল আমিন জানান, বিকেলে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসে রাজিব পরিবহনের একটি বাস। মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় পৌঁছালে বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো তিন যাত্রী মারা যান।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসটিসহ চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!