ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ৪ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।

সভায় সভাপতির বক্তব্যে আলাউদ্দিন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। রুহিয়া উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সুবোধ চন্দ্র রায়, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবুসহ উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ঠাকুরগাঁও/এমকে
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!