ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেনাপোলে সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই কর্মী গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৪ নভেম্বর ২০২৬
বেনাপোলে সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই কর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে সাবেক পৌর ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর ছাত্রলীগ নেতা মো. সাকিব আহম্মেদ (৩০) এবং আওয়ামী লীগ সমর্থক মো. মিনার হোসেন (২৯)। সাকিব বেনাপোল থানার সাদিপুর গ্রামের সুলতান আহমদ বাবুর ছেলে। মিনার একই এলাকার সাদিপুর পূর্বপাড়ার মো. আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালায় বেনাপোল পোর্ট থানা-পুলিশ। এ সময় সাকিব আহম্মেদ ও মিনার হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতার পরিকল্পনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যশোর আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!