ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ২৪ লেখকের গল্প-কবিতায় ‘সবুজ পৃথিবীর গল্প’ প্রকাশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ৪ নভেম্বর ২০২৬
নাটোরে ২৪ লেখকের গল্প-কবিতায় ‘সবুজ পৃথিবীর গল্প’ প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান নিয়ে নাটোরে প্রকাশিত হয়েছে গল্প ও কবিতার সংকলন ‘সবুজ পৃথিবীর গল্প’। ২৪ জন লেখকের গল্প ও কবিতায় সাজানো বইটিতে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার প্রয়াস রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাহিত্যিক শফিউদ্দিন সরদার মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সংকলনটির সম্পাদনা করেছেন আব্দুল মতিন।

বইটির মোড়ক উন্মোচন করেন নাটোরের জেলা প্রশাসক ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি মোছাঃ সুমনী আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিপন খান, লাইব্রেরির আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মফিউর রহমান দুদু, আনিসুর রহমান এবং তোজাম্মেল হোসেন জিলানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী জুলফিকার হায়দার জোসেফ, মেহেদী হাসান বাবু, খন্দকার মাহাবুবুর রহমান, অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদীসহ স্থানীয় সাহিত্যপ্রেমী ও সুধীজন।

সংকলনটিতে গল্প ও কবিতার মাধ্যমে সবুজ প্রকৃতি, নদী, পরিবেশ ও জীববৈচিত্র্যের নানা দিক তুলে ধরেছেন লেখকরা। একই সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা, পরিবেশদূষণ রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তাও উঠে এসেছে তাঁদের লেখায়।

আয়োজকদের প্রত্যাশা, ‘সবুজ পৃথিবীর গল্প’ পাঠকদের মধ্যে প্রকৃতিপ্রেম বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!