রাবিতে শীতকালীন অবকাশ শুরু পাঁচ জানুয়ারি
শীতকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি থেকে। ১২ দিনব্যাপী এ ছুটি চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও হল প্রাধ্যক্ষ পরিষদ এ তথ্য জানিয়েছেন।
তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী।
.png)
অধ্যাপক প্রভাষ জানান, পাঁচ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ৩ জানুয়ারি থেকেই এই ছুটি শুরু হচ্ছে। আবার শেষেও একইভাবে দুইদিন সাপ্তাহিক ছুটি তাই দুইদিন পরে ১৮ জানুয়ারি থেকে ছুটি শেষ হবে এবং ১৯ জানুয়ারি রোববার থেকে পুনরায় ক্লাস পরীক্ষা শুরু হবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও জরুরি বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে।
হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বলেন, হল খোলা থাকবে কিনা সে ব্যাপারে এখনো প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিং কবে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে গতবারের ন্যায় এবারো আবাসিক হলগুলো খোলা রাখা হবে।