[ অর্থনীতি ]
মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ
স্মারক স্বর্ণ মুদ্রা। ফাইল ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা ও দু’টির মূল্য ৯০ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!