ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২০, ৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ফাইল ছবি

দেশের বাজারে আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ২ নভেম্বর সকাল ১০টা থেকে দেশের বাজারে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।

এর আগে গত ৩০ ও ৩১ অক্টোবর দুই দফায় স্বর্ণের দাম কমায় বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ৭ হাজার ১১৪ টাকা কমে।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

উল্লেখ্য, দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ করে বাজুস। নতুন করে দাম সমন্বয় না করা পর্যন্ত নির্ধারিত মূল্যেই অলংকার বিক্রি করবেন ব্যবসায়ীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!