ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাকিবুল হাসান

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ৪ নভেম্বর ২০২৬
এবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাকিবুল হাসান
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা দেওয়া হয় রাকিবুল হাসানকে। ছবিঃ ডেইলি বাংলাদেশ

আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা রাখায় টানা চার বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান।


মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সঠিক নেতৃত্বের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান।


পুলিশ সূত্রে জানা যায়, মো. রাকিবুল হাসান গত জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা অর্জন করেন।


ওসি মো. রাকিবুল হাসান বলেন, সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা, সিরাজগঞ্জের সকল শ্রেণীপেশার মানুষের সহযোগীতা এবং সদর থানা পুলিশের চৌকশ টিমের নিরলস পরিশ্রমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!