ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্রিপেইড মিটারে রিচার্জ সেবা ২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ৪ নভেম্বর ২০২৬
প্রিপেইড মিটারে রিচার্জ সেবা ২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে
সংগৃহীত ছবি

প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডেসকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আধুনিকায়নের কাজের জন্য আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

তবে এ সমস্যা সব প্রিপেইড মিটারের ক্ষেত্রে নয়। যেসব মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, শুধু সেসব মিটারের রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো।

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!