ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ৫ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এদিন ব্যাংকগুলোর সব ধরনের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

সরকারের ঘোষিত ছুটির কারণে ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!