[ শিক্ষা ]
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু ২৩ ডিসেম্বর
ছবিঃ ডেইলি বাংলাদেশ
যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২দিনের ছুটি শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে। যা চলবে আগামী ৫ জানুয়ারী পর্যন্ত।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
ওই অফিস আদেশে বলা হয়, শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি এবং অফিসসমূহ ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
.png)
এদিকে ছুটিতে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বলেন, আগামী শনিবার আমরা বিষয়টি নিয়ে বসবো। এরপর সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!