[ দেশজুড়ে ]
শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীতে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে।
বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালীর এসপি মো. মইনুল হাসান। এর আগে সকালে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন ও লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সালামা জাহান, কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন আকন, জেলা কালেক্টরেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রয়, দিলারা আক্তার, রুনান্ট চাকমা, মো আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মো. নূরুল আমিন, মো. আশরাফ আলী, মো. আব্দুস সালাম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!