ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাই-বোন মিলে সাংবাদিককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৬, ২৮ এপ্রিল ২০২০
ভাই-বোন মিলে সাংবাদিককে কুপিয়ে জখম
আহত ফারুক হোসেন হৃদয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক হোসেন হৃদয় নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুই ভাই-বোন।

সোমবার রাতে উপজেলার নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফারুক একই এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।

হামলাকারীরা হলেন- একই এলাকার আবুল হাসেমের ছেলে সাইজুদ্দিন, সুমন ও মেয়ে ফাতেমা আক্তার ফতে।

আহত সাংবাদিক ফারুক হোসেন হৃদয় বলেন, আমার ভাড়াটিয়া দোকানদার শাহজালালের স্ত্রী রাশিদা বেগম রাশিকে প্রায়ই মারধর করেন ছোট ভাই সাইজুদ্দিন ও সুমন। সোমবারও তাকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে ইফতারের পর আমার কাছে আসেন রাশিদা। পরে ওই বাড়িতে গিয়ে কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আমার মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন সাইজুদ্দিন, সুমন ও ফাতেমা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) রুবেল হাওলাদার বলেন, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!