ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ব ধরিত্রী দিবস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ২২ এপ্রিল ২০২০
বিশ্ব ধরিত্রী দিবস
ফাইল ফটো

বিশ্ব ধরিত্রী দিবস আজ। প্রতি বছর ২২ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। সর্বপ্রথম ১৯৭০ খ্রিষ্টাব্দে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। এ বছর দিবসের প্রতিপাদ্য- ‘ক্লাইমেট একশন’। পরিবেশ এবং প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই এই দিবসটির লক্ষ্য।

তবে আজ এমন সময় দিবসটি পালিত হচ্ছে যখন করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই থমকে আছে। যদিও এ ভাইরাসের প্রভাবে কল-কারখানা বন্ধ থাকা এবং লকডাউন পরিস্থিতিতে বিশ্বে দূষণ অনেকটা কমেছে।

দিবসটি উপলক্ষে আজ গুগলে ডুডল প্রকাশ করা হয়েছে। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস। 

Advertisement

ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে পালিত হয় দিবসটি। ১৯৩টির অধিক দেশে প্রতি বছর এই দিবস পালন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!