[ দেশজুড়ে ]
কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোর কেন্দ্রীয় কারাগারে শুক্রবার বিকেলে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে এক যুবক আটক হয়েছে।
আটক হাসান ইসলাম নয়ন যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার শহিদুল ইসলাম শহিদের ছেলে।
কোতোয়ালি থানার এসআই জিয়াউর রহমান বলেন, কারা ফটকের সামনে কারারক্ষীরা নয়নের কাছে কিছু আছে কিনা জানতে চায়। তখন কিছুই নেই বলে দাবি করেন তিনি। ওই সময় তাকে তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে তাকে আটক করা হয়েছে।
এসআই জিয়াউর আরো বলেন, নীলগঞ্জ এলাকার মহাদেবের ছেলে রুদ্র কিছুদিন আগে ইয়াবাসহ আটক হন। রুদ্রকে গাঁজা দিতেই যশোর কেন্দ্রীয় কারাগারে যান নয়ন।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!