ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভক্তদের সঙ্গে সালমার একদিন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ২৮ সেপ্টেম্বর ২০১৯
ভক্তদের সঙ্গে সালমার একদিন
ভক্তদের সঙ্গে সালমা

সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হন মৌসুমি আক্তার সালমা। সে সময় সালমার ‘ইস্টিশনের রেল গাড়িটা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ প্রতিযোগিতার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।দীর্ঘ এক যুগের সঙ্গীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সালমা।

এই এক যুগে অসংখ্য ভক্ত শ্রোতা তৈরি হয়েছে সালমার। তার মধ্যে শ্রেষ্ঠ ভক্তের তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের নুরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার সাজিদ মাহমুদ ও কুমিল্লা লাকসামের জালাল আহমেদ। দীর্ঘদিন এই ভক্তরা সালমার ভালো মন্দ কাজের সঙ্গে ছিলেন। শুক্রবার এই ভক্তদের দাওয়াত করে বাসায় খাওয়ালেন সালমা। 

এ বিষয়ে সালমা বলেন, আমি আমার ভক্তদের সবচেয়ে বেশি ভালোবাসি। আজকের এই সালমা তাদের জন্যই হয়েছে। তাদরে কে একদিন খাওয়াতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভক্তরা আছে বলে আমি বেঁচে আছি। 

Advertisement

ফোক গানের জনপ্রিয় শিল্পী সালমা কিছুদিন আগেই দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন। আর সন্তান সম্ভবা হওয়ার ফলে বেশ কিছু দিন গান থেকে বিরতি নিয়েছিলেন তিনি। রেকর্ডিং, স্টেজ শো, টিভি অনুষ্ঠান কোনো কিছুতেই সময় দেননি তিনি। তবে বিরতি ভেঙে ফের কাজে ব্যস্ত হয়েছেন এ শিল্পী। এরইমধ্যে পরিকল্পনা করেছেন কিছু গানের। 

সালমা আরো বলেন, নতুন কিছু ফোক ধাঁচের গান করতে চাই। পাশাপাশি লালনের গান নতুন সংগীতায়োজনে করার ইচ্ছেও আছে। আশা করছি খুব শিগগিরই এই গানগুলো শেষ করতে পারবো। চলতি বছর নির্দিষ্ট সময় পরপর গানগুলো ভিডিও আকারে প্রকাশ করবো। 

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!