ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬-এর স্ট্র্যাটেজিক পার্টনার ‘উপায়’
আসন্ন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার ইউসিবি ফিনটেক লিমিটেডের (উপায়)। প্রতিষ্ঠানটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) একটি সাবসিডিয়ারি।
আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। এ আয়োজনে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপায়। এর মাধ্যমে দর্শনার্থীরা উৎসবজুড়ে সহজে ও সুবিধাজনকভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন।
‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ বছরশেষের বিশেষ কেনাকাটার আয়োজন। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। উৎসবে বিভিন্ন খাতের পণ্য ও সেবায় থাকছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।
লাইফস্টাইল, হোম ডেকোর, বিউটি, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য (এফএমসিজি), ভ্রমণ, প্রযুক্তি, আবাসন ও বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও পরিচিত ব্র্যান্ডগুলো এতে অংশ নেবে। ফলে দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন পণ্য ও সেবায় বছরশেষের বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের সমন্বয়ে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ ক্রেতাদের জন্য এক ভিন্নধর্মী কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করবে।