ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ১৪ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
শ্রমিক আন্দোলন

বেতন বৃদ্ধির দাবিতে ক বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। পরিস্থিতির কারণে দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন পরিবহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকেরা মহাসড়কে চলে এসেছেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!