[ শিল্প ও সাহিত্য ]
ফিরে দেখা সাহিত্য পদক ২০২৬ পেয়েছেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ
কথাসাহিত্যে ফিরে দেখা সাহিত্য পদক পেয়েছেন দীপু মাহমুদ
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কবিতা, ছড়া, ছোটকাগজ, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি, শিক্ষা, সামাজিক অবদান, সংগঠন এবং লোকঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ফিরেদেখা পদক’ প্রদান করা হয়। এবছর কথাসাহিত্যে ফিরে দেখা সাহিত্য পদক পেয়েছেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬’। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরে দেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছায়াঘেরা অন্নদামোহন হলে এ উৎসবের আয়োজন করা হয়।
এতে দেশের আট বিভাগসহ রংপুর অঞ্চলের দুশতাধিক লেখক, কবি, গবেষক, সংস্কৃতিকর্মী এবং ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল সাহিত্য সেমিনার, কথাসাহিত্যে লেখকের দায় নিয়ে প্রবন্ধ উপস্থাপন, কবিতা পাঠ, বই ও লিটলম্যাগ প্রদর্শনী, পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!