ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

পরিবার হলে সচেতন ডায়াবেটিস রবে নিয়ন্ত্রণ
এস এম মুকুল
প্রকাশিত: ১০:৩৭, ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে দেরি, জটিলতায় বাড়ছে চিকিৎসা ব্যয়
  • ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, খরচে সবচেয়ে কম
  • ডায়াবেটিসের ঝুঁকিতে তরুণরা 
  • শনাক্তের বাইরে ৩৯.১% * 

ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডায়াবেটিস একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্যে বয়ে বেড়াতে হয়। ডায়াবেটিস এমন একটি রোগ, যা নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ, কিডনি, চোখ ও স্নায়ুর জটিলতা তৈরি করতে পারে এবং কি প্রাণঘাতীও হতে পারে। তবে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এক সময় ডায়াবেটিসকে বড়লোকের রোগ ভাবা হতো। তবে এখন সব বয়স আর শ্রেণীর মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। বলাবাহুল্য, বর্তমানে সব বয়সী মানুষের মধ্যেই এ রোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এমনকি শহর ছাড়িয়ে গ্রামেও এই রোগের প্রকোপ বেড়েছে। তাই সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।  সারা বিশ্বে এর কারণে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অন্ধত্ব, কিডনি নষ্ট হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদির পেছনে একটি বড় কারণ হলো ডায়াবেটিস। আর অপরিকল্পিত জীবন যাপন ও খাদ্যাভাসের পরিবর্তনের ফলে এই রোগটি মহামারি আকারে ধারণ করেছে।  ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান নবম। তবে সুশৃঙ্খল জীবনযাপন ডায়াবেটিস বিস্তার রোধ করতে পারে বলেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা অভিমত প্রকাশ করেন।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস  ফেডারেশন এর তত্য অনুযায়ী, প্রাপ্ত বয়স্ক যেসব মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাদের প্রায় ৮০ শতাংশ মধ্য ও নিম্ন আয়ের দেশের। কারণ সেসব দেশে খুব দ্রæত খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটছে।

ডায়াবেটিস একটি অসংক্রামক ব্যাধি। পারিবারিক ইতিহাস, অধিক মাত্রায় খাদ্যগ্রহণ, কায়িক শ্রমের ঘাটতি, শরীরের অতিরিক্ত ওজন, পঞ্চাশোর্ধ্ব বয়স, রক্তে ক্ষতিকর চর্বি বেড়ে যাওয়া, গর্ভাবস্থা, অতিরিক্ত মানসিক চাপ, বিষন্নতা তথা সার্বিক জীবনযাপনের ধরনের সঙ্গে ডায়াবেটিসের যোগসূত্র রয়েছে বলে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে। ডায়াবেটিসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হিসেবে চিকিৎসকেরা বলছেন, আমাদের জীবনযাত্রায় পরিবর্তন। কায়িক পরিশ্রম না করা। আর নারীদের আক্রান্ত বেশি হবার কারণ, তারা সংসারের কাজ, সংসার সামলানো, সন্তান প্রতিপালনসহ করলেও নিজের দিকে নজর  দেন না।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তত্য অনুযায়ী, বর্তমানে ৩৫ লাখের বেশি নারী ডায়াবেটিসে আক্রান্ত। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। এর মধ্যে একটি বড় অংশের নারীরাই সন্তান জন্মদানের জন্য সক্ষম অবস্থায় এ রোগে আক্রান্ত হন। ডায়াবেটিসের কারণে বেড়ে যাচ্ছে অন্ধত্ব, স্নায়ুরোগ, কিডনি ও হৃদযন্ত্র বিকল হওয়া, পায়ে আলসার এবং পরিণামে পা কেটে ফেলতে বাধ্য হওয়ার মতো ভয়াবহ জটিলতা।

অসংখ্য মানুষ নিজেদের কর্মক্ষমতা হারিয়ে ফেলার কারণে পরিবারের ও সমাজের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে। একারণে সমাজ হারাচ্ছে কর্মক্ষম ও সম্ভাবনাময় প্রজম্মকে। এছাড়া এই রোগের কারণে সামাজিক ও অর্থনৈতিক মন্দার প্রভাব গোটা জাতিকে স্থবির করে দিতে পারে। 


দেশে ডায়াবেটিস চিকিৎসা মূলত বেসরকারি ব্যবস্থার ওপর নির্ভরশীল। কার্যত বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও তাদের অধীন বিভিন্ন হাসপাতালের ওপর নির্ভরশীল। দেশে ৯৫টি অধিভুক্ত সমিতি আছে এবং তাদের আওতায় ৩২টি চিকিৎসাকেন্দ্র আছে। এই সমিতি এ পর্যন্ত ২০ হাজার ৪৬৪ জন সরকারি ও বেসরকারি চিকিৎসককে ডায়াবেটিসের ওপর প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া ডায়াবেটিসের ব্যাপারে তারা নিয়মিত গবেষণাও করে। দেশে ডায়াবেটিসের কথা উঠলেই এই সমিতি ও বারডেমের কথা সবার আগে চলে আসে।

বিশ্ব ডায়াবেটিস দিবস
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ২০২৬-২০২৭ সালের জন্য বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য হলো—“Early Action on Diabetes” (ডায়াবেটিসে আগাম পদক্ষেপ)। প্রতিবছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবস পালিত হয়। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্বে ক্রমবর্ধমান হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া এই রোগীদের জন্য ইনসুলিন যোগানের সঙ্কট সৃষ্টি হবে বলে এক গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ১৪ নভেম্বর ইনসুলিনের আবিষ্কারক ফ্রেডারিক ব্যান্টিং স্যাঙ্গারের জম্ম দিনে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস।  

ভয়ের ব্যাপরটি হচ্ছে ডায়াবেটিস নিয়ে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক বা ৫১.২% মানুষ, ভালো জ্ঞান রাখেন না এবং ঠিক চিকিৎসা গ্রহণ করেন না। বিভিন্ন গবেষণা তথ্য থেকে জানা গেছে, বয়স ৪০ বছরের বেশি হওয়ার পর থেকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।

তবে দক্ষিণ এশিয়ার লোকজনের মধ্যে এই ঝুঁকি তৈরি হয় তাদের ২৫ বছর বয়স হওয়ার পর থেকেই। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন বলছে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৭০ লক্ষ। কিন্তু যারা আক্রান্ত তাদের ৫৭ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। বাংলাদেশে যারা ডায়াবেটিস রোগের চিকিৎসা নেন তাদের মধ্যে শতকরা প্রায় ৭২ ভাগ ট্যাবলেট খান এবং প্রায় ১৭ ভাগ ইনসুলিন নেন। বাকি ১১ শতাংশের দুটোই প্রয়োজন। একজন রোগীর যদি প্রতিমাসে গড়ে দুই হাজার টাকা খরচ হয়। ডায়াবেটিসের চিকিৎসা বাবদ প্রতিমাসে বাংলাদেশে খরচ হচ্ছে প্রতি মাসে ১৪ শত কোটি টাকা এবং প্রতি বছরে খরচ হচ্ছে ১৬ হাজার ৮০০ কোটি টাকা।

১.    সব বয়সী মানুষের মধ্যেই এ রোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে
২.    শহর ছাড়িয়ে গ্রামেও এই রোগের প্রকোপ বেড়েছে 
৩.    বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৭০ লক্ষ। 
৪.    আক্রান্তদের ৫৭ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে।
৫.    শতকরা প্রায় ৭২ ভাগ রোগী ট্যাবলেট খান, প্রায় ১৭ ভাগ ইনসুলিন নেন
৬.    একজন রোগীর চিকিৎসায় মাসিক খরচ গড়ে দুই হাজার টাকা। 
৭.    ডায়াবেটিসের চিকিৎসা বাংলাদেশে প্রতি মাসে খরচ ১৪ শত কোটি
৮.    প্রতি বছরে খরচ হচ্ছে ১৬ হাজার ৮০০ কোটি টাকা


ডায়াবেটিসের ঝুঁকিতে তরুণরা

ডায়াবেটিসের ঝুঁকিতে পড়ছেন তরুণরা। যে কারণে আক্রান্তদের একটি বড় অংশই তরুণ। কায়িক শ্রম না করা, বাড়তি ফাস্টফুড খাওয়া, হাঁটাচলা কম করা, মোবাইল আসক্তি, অতিরিক্ত চিনি খাওয়াসহ নানা কিছু এর অন্যতম কারণ। ‘ডায়াবেসিটি-যমজ মহামারি: বৈশ্বিক ফলাফল এবং ব্যবস্থাপনার আপডেট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন চট্টগ্রামের ডায়াবেটিস বিশেষজ্ঞরা। এদিকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনাক্তের বাইরে ৩৯.১%
বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো অসচেতনতা। দেশে ডায়াবেটিস-আক্রান্তদের ৩৯ দশমিক ১ শতাংশই জানেন না যে তাদের এই রোগ রয়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির হিসাব অনুযায়ী, দেশে ৭২ লাখের কিছু বেশি মানুষ ডায়াবেটিসের রোগী হিসেবে নিবন্ধিত।


খরচে সবচেয়ে কম
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন বলছে, বিশ্বের যে দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর জন্য বছরে সবচেয়ে কম ব্যয় করা হয়, সেই তালিকার শীর্ষে বাংলাদেশ। বাংলাদেশে একজন ডায়াবেটিসের রোগীর জন্য গড়ে ৭৪ ডলার বা ৯ হাজার ২৫০ টাকা খরচ করা হয় (১ ডলার ১২৫ টাকা হিসাবে)। সবচেয়ে বেশি খরচ করে সুইজারল্যান্ড। ওই দেশে একজন ডায়াবেটিসের রোগীর পেছনে বছরে খরচ হয় ১২ হাজার ২৩৪ ডলার বা ১৫ লাখ ২৯ হাজার টাকা। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল এমনকি আফ্রিকার দেশ চাদ ডায়াবেটিসের জন্য বাংলাদেশের চেয়ে বেশি ব্যয় করে। বাংলাদেশে ডায়াবেটিসের প্রকোপ বেড়ে যাওয়ার একটি প্রধান কারণ এই কম ব্যয়।

স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব

  • ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।

- সুষম ও পরিমিত খাবার খান  
- প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন  
- নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন  
- ওজন নিয়ন্ত্রণে রাখুন  
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন

টিপস:
১। নিয়মিত ডায়াবেটিস চেক করুন।
২। প্রতিদিন হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
৩। প্রচুর পরিমাণ পানি পান করুন।
৪। ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্যতালিকায় রাখুন।
৫। স্বাস্থ্যকর নিয়মতান্ত্রিক জীবন যাপন করুন।

বর্ডারলাইন ডায়াবেটিস ঝুঁকি
রক্তের সুগারের পরিমাণ অতিরিক্ত  বেড়ে যাওয়াকে বলে ডায়াবেটিস। তবে ডায়াবেটিস ছাড়াও প্রিডায়াবেটিস বা বর্ডারলাইন ডায়াবেটিস নামক আরেকটি সমস্যা রয়েছে যা সম্পর্কে সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না। একজন ব্যক্তির ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঠিক আগের অবস্থাকে বলা বর্ডারলাইন ডায়াবেটিস। টাইপ টু ডায়াবেটিসের আগে সাধারণত এই অবস্থাটি তৈরি হয়। বর্ডারলাইন ডায়াবেটিসের প্রাথমিক চিহ্ন- অস্বাভাবিকভাবে ওজন কমতে শুরু করলে সেটাকে বর্ডারলাইন ডায়াবেটিসের চিহ্ন হিসেবে ধরা হয়।

আপনার যদি- শারীরিক স্থূলতা, রক্তচাপ বেশি, দৈনন্দিন কাজের পরিমাণ কম হয়, সন্তান জন্ম দিলে তার ওজন ৯ পাউন্ডের কম হয়, কোলেস্টেরলের মাত্রা বেশি, পরিবারের অন্য কারো টাইপ টু ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে বর্ডারলাইন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বর্ডারলাইন ডায়াবেটিসে একজন ব্যক্তির রক্তে সুগারের পরিমাণ এমন পর্যায়ে পৌঁছায়, যা স্বাভাবিকের চাইতে বেশি।

আবার এই পরিমাণটা এতোটাও বেশি নয় যে তাকে ডায়াবেটিস বলা যায়। এই সময় আমাদের শরীরে ইনসুলিন তৈরি করে, তবে সেটা খুব বেশি কার্যকরীভাবে কাজ না করতে পারায় রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। তবে ব্যাপারটি এমন নয় যে বর্ডারলাইন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস হবেই। তবে স্বাভাবিক ব্যক্তির চাইতে বর্ডারলাইন ডায়াবেটিসে ভুগছেন এমন ব্যক্তির টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫ থেকে ১৫ শতাংশ বেশি থাকে। নিয়মিত কিছু পদ্ধতি অনুশীলন না করলে এই পরিমাণ আরও বেড়ে যায়। 

রোজা বা উপবাসে কি ডায়াবেটিস নিরাময়
মার্কিন বিজ্ঞানীদের একটি দল তাদের ২০১৭ সালে এক গবেষণার ফল থেকে সেরকম আশার আলো দেখতে পান। বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখতে পান উপবাস করে এবং একটি নির্দিষ্ট ডায়েট বা খাদ্যতালিকা অনুসরণ করে অগ্ন্যাশয়ের সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। মূলত ইঁদুরের ওপর এই 'ফাস্টিং ডায়েট' এর পরীক্ষা চালান বিজ্ঞানীরা। এতে দেখা যায়, ইঁদুরকে উপবাসে রেখে যখন তাকে খাবার দেয়া হয়। তখন তা ইঁদুরের অগ্ন্যাশয়ে একধরণের 'বেটা সেল' পুনরুৎপাদনে সাহায্য করে। রক্তপ্রবাহে যখন চিনি বেড়ে যায়, তখন অগ্ন্যাশয়ের এই 'বেটা সেল' তা সনাক্ত করতে পারে এবং ইনসুলিন নির্গত করার মাধ্যমে তা প্রশমিত করে।

গবেষক দলের একজন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ড: ভ্যাল্টের লোঙ্গো বলেন, "গবেষণা থেকে আমরা যে উপসংহারে পৌঁছেছি, তা হলো, ইঁদুরকে যখন উপবাসে রেখে কাহিল করে ফেলা হচ্ছে এবং তারপর আবার খাবার দেয়া হচ্ছে, সেটি তাদের অগ্ন্যাশয়কে পুনরায় কর্মক্ষম করে তুলছে। অগ্ন্যাশয়ের সেলগুলো এর ফলে এই অঙ্গের অকেজো অংশকে আবার সচল করে তুলছে।"

খাদ্যাভ্যাস পরিবর্তন : ডায়াবেটিস নিয়ন্ত্রণ
খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে। মৃসন শাদা আটার রুটির পরিবর্তে খেতে হবে ভুষিওয়ালা আটার রুটি।  এড়িয়ে চলতে হবে হোয়াইট পাস্তা, প্যাস্ট্রি, ফিজি ড্রিংকস, চিনি জাতীয় পানীয়, মিষ্টি ইত্যাদি। খেতে হবে স্বাস্থ্যকর খাবার - শাক সব্জি, ফল, বিন্স এবং মোটা দানার খাদ্য শস্য।

স্বাস্থ্যকর তেল, বাদাম খাওয়াও ভালো। ওমেগা থ্রি তেল আছে যেসব মাছে সেগুলো বেশি খেতে হবে। যেমন সারডিন, স্যামন এবং ম্যাকেরেল। একবারে পেট ভরে না খেয়ে পরিমানে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া উত্তম। শরীর চর্চ্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তে চিনির মাত্রা কমিয়ে রখা সম্ভব। মোটকথা আপনাকে শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। ওজন কম রাখলেও চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। ধূমপান পরিহার করাও জরুরী। নজর রাখতে হবে কোলস্টেরলের মাত্রার ওপর। এর মাত্রা বেশি হলে হৃদ রোগের ঝুঁকি বেড়ে যায়।

নিরাময়ে জার্মানির অভিনব উদ্যোগ
জার্মানিতে প্রায় ৬০ লক্ষ ডায়াবেটিসের রোগী রয়েছেন। প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষ সেই তালিকায় যুক্ত হচ্ছেন। এমতাবস্থায় এক গবেষণা অনুযায়ী, শুধু ওজন কমিয়ে ডায়াবেটিসের মোকাবিলা করা সম্ভব বলে তারা দাবি করেছেন।

পুষ্টি বিশেষজ্ঞ ড. মাটিয়াস রিডেল বলেন, ‘‘আমার কাছে এটা একটা মাইলফলক। এটা স্পষ্ট, যে  ডায়াবেটিস নিরাময় করা সম্ভব। আগের মতো এই রোগকে আর নিয়তি হিসেবে মেনে নিতে হবে না।'' ইংল্যান্ডের এই গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, যে রোগ দেখা দেওয়ার পর প্রথম ৬ মাসের মধ্যে শুধু ওজন কমিয়ে সেটি নিরাময় করা সম্ভব। তাতে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না।

এক পরীক্ষার আওতায় খাদ্য তালিকার অত্যন্ত কড়া নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের খেতে দেওয়া হয়েছিল। তিন মাস ধরে তাঁদের দিনে শুধু ৯০০ ক্যালোরি পরিমাণ নিউট্রিশন শেক খেতে হয়েছে। সেইসঙ্গে মনস্তাত্ত্বিক ও পুষ্টি বিশেষজ্ঞরা তাঁদের পরামর্শ দিয়েছেন। বেশ কিছু ব্যায়ামও করতে হয়েছে। তার ফল ছিল বেশ চমকপ্রদ।
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!